মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

উইলিয়ামসন-রবীন্দ্রর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানপাহাড়

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ধীরগতির শুরুর পর কেন উইলিয়ামন ও রাচিন রবীন্দ্র চড়াও হলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর। দুইজননেই পেলেন সেঞ্চুরির দেখা। সঙ্গে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ক্যামিওতে রানপাহাড় গড়ে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩৬২ রান।  

ভালো শুরুর পর অষ্টম ওভারে উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। ২১ রানে তার ফেরার পর জুটি গড়েন উইলিয়ামসন ও রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে তাদের জুটিটি হয় ১৫৪ বলে ১৬৪ রানের। সেঞ্চুরির দেখা পান দুজনই। ৯১ বল লাগে রবীন্দ্রর। আর ৯৩ বলে শতক স্পর্শ করেন উইলিয়ামসন। ৩৪তম ওভারে রবীন্দ্রর বিদায়ে ভাঙে এই জুটি। ১০১ বলে ১৩ চার ও এক ছক্কায় ১০৮ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন কিউই ওপেনার। আর উইলিয়ামসনের ৯৪ বলে গড়া ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও দুই ছক্কায়। চারে নেমে দ্রুত ব্যাট চালাতে থাকেন ড্যারিল মিচেল। তবে এক রানের আক্ষেপ নিয়ে ৪৯ রানে তিনি শিকার হন লুঙ্গি এনগিদির।  

টম ল্যাথাম অবশ্য এদিন কিছু করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ৪ রান। তবে শেষদিকে তাণ্ডব চালান ফিলিপস। ২৭ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ১২ বলে ১৬ রান। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন এনগিদি। জোড়া উইকেট নেন কাগিসো রাবাদা। একটি উইকেট নেন ভিয়ান মুল্ডার।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit