বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

যে কারণে মেসিকে ‘মারতে’ চেয়েও ব্যর্থ হন মার্সেলো

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডারদের জন্য লিওনেল মেসি স্রেফ দুঃস্বপ্ন। লি লিগার বিভিন্ন দলের ডিফেন্ডাররা বছরের পর বছর এই ‘দুঃস্বপ্ন’ দেখেছেন। তাদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক ফুলব্যাক মার্সেলো। লিওনেল মেসিকে যখন নিজের ফুটবলীয় দক্ষতার সবটা ব্যবহার করেও রুখতে পারেননি, তখন আর্জেন্টাইন কিংবদন্তিকে শারীরিকভাবে আঘাত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু মেসির কারিকুরিতে তাতেও ব্যর্থ হন!

মেসির বিপক্ষে খেলার এক মজার অভিজ্ঞতা জানিয়ে মার্সেলো আরও বলেন, ‘সমস্যাটা হলো, আমি ওকে মারতে চেয়েছিলাম, কিন্তু ধরতেই পারিনি!’১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মার্সেলো রিয়াল মাদ্রিদের হয়ে ৫৪৬ ম্যাচ খেলেছেন, জিতেছেন ছয়টি লা লিগা ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। হয়ত তার শিরোপার ঝুলি আরও সমৃদ্ধ হতো, যদিও মেসি নামের সে পাগলা ঘোড়া বার্সেলোনায় না খেলতেন।

তবে মার্সেলোর অভিজ্ঞতা বেশ বিচিত্র, একদিকে যেমন মেসির বিপক্ষে খেলতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে তাকে, তেমনি রিয়াল তার সতীর্থ হিসেবে ছিলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি ও রোনালদোর মধ্যে সর্বকালের সেরা কে, এমন প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকায় তাই মার্সেলো কিছুটা এগিয়ে থাকবেন। তার ভাষায়, ‘আমরা ভাগ্যবান, কারণ এই দু’জনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। অনেকে এই দুই কিংবদন্তিকে নিয়ে বিতর্ক করেছে, কিন্তু তারা উপভোগ করতে ভুলে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit