মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

আর্জেন্টিনার কোচিং প্যানেলে বড় রদবদল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ড্যানিয়েল কানুয়ে। তিনি মার্টিন তোকাল্লির সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজ এবং জিরোনিমো রুল্লিদের কোচিং করিয়েছেন। তবে, মার্চের প্রথম সপ্তাহে তিনি তার দায়িত্ব ছাড়তে চলেছেন এবং মেক্সিকান ফুটবলে ফিরে যাচ্ছেন।

এ ব্যাপারে আর্জেন্টিনার গোলরক্ষক কোচ মার্টিন তোকাল্লি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কানুয়ের বিদায়ী কথাগুলো শেয়ার করেন, যেখানে কানুয়ে বলেন, ‘আমরা জানিনা কতদিন একই জায়গায় থাকব। কিন্তু কীভাবে পরের ধাপে পথ চলব সেটা আমরা বেছে নিতে পারি। এটা এক অসাধারণ পর্ব ছিল, যা কখনোই ভোলার মতো না।’

কানুয়ে আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং ছেড়ে মেক্সিকান ক্লাব টাইগার্সে যোগ দিচ্ছেন, যেখানে তিনি কোচ হিসেবে কাজ করবেন। তার বিদায়বেলায় তিনি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। এই পর্ব শেষ করার সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি প্রতিটা চক্রের একটি নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য আছে।

আমি শিক্ষা, অভিজ্ঞতা এবং স্বপ্ন পূরণের গর্ব নিয়ে যাচ্ছি।’কানুয়ের বিদায়ের পর, মার্টিন তোকাল্লি আর্জেন্টিনার গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্বে থাকবেন। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২২ মার্চ (বাংলাদেশ সময়) উরুগুয়ের বিপক্ষে। এরপর ২৬ মার্চ (বাংলাদেশ সময়) তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit