মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মধ্যরাতে এইচটি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতা পরিচয়ধারীদের তল্লাশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ‍মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ঢুকে পড়ে একদল ব্যক্তি। যাদের দাবি, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। পরে যৌথ বাহিনী আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। প্রথমে তাদের আটকে দিলেও পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি।

মঙ্গলবার রাত ১২টায় গুলশান দুইয়ের ৮১ নম্বর রোডের একটি বাড়িতে তল্লাশির নামে দরজা ভেঙে ঢুকে পড়ে ছাত্র-জনতা পরিচয়ধারী লোকজন।

৪০/৫০ জনের দলটির দাবি এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র-জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে ঢুকেছেন বলে দাবি করেন।

তবে বাড়িতে থাকা সদস্যদের দাবী এটি তানভীর ইমামের বাড়ি নয়। এটি তানভীর ইমামের সাবেক শ্বশুর রহমান সাহেবের বাড়ি। ২০০১ সালে তার মেয়ের সঙ্গে তানভীর ইমামের বিচ্ছেদ হয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ-‌র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। এরমধ্যেই ঘরের ভেতরের সবকিছু এলোমেলা করে ফেলে তারা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চেষ্টা করে পালিয়ে যাওয়ার। কিন্তু তাদের আটকে দেওয়া হয়। এসময় তাদের কাছে ছিলনা তল্লাশির কোনও সঠিক ব্যাখ্যা।

ঘটনার পর প্রায় দুই ঘণ্টা কেটে যায়। তবে কাউকে আটক বা গ্রেপ্তার না করে ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলাবাহিনী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit