বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ওসি’কে ছাত্রলীগের ওসি বললেন বিএনপি অফিসের পিয়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : ঢাকার আশুলিয়া থানায় ঢুকে থানার ওসিকে ‘ছাত্রলীগের’ বলে উল্লেখ করলেন বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া সুমন নামে এক ব‍্যক্তি। এ সময় আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু উপস্থিত ছিলেন।মঙ্গলবার(৪ মার্চ) এরই মাঝে দুপুরে আশুলিয়া থানায় হাজির হয়ে এ কথিত বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দেওয়া ব‍্যক্তি এই ঘটনা ঘটালেন।এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পরিচিত ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টুর ভাগিনা বলেও পরিচয় দেন সুমন।অভিযোগ আসে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ (লিয়াকত-বাবু কমিটি) করতেন। আবার কেউ বলছেন, ছাত্রদল করতেন। এ নিয়ে তার সম্পৃক্ততায় সামাজিক যোগাযোগমাধ‍্যমে কিছু প্রত‍্যয়নপত্র ও দেখা যায়।
বিতর্কের বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলু বলেন, যে দুটি সুপারিশ আছে, এরমধ্যে একটি সত্য। ছাত্রলীগের যে দাবি সেটি অসত্য। যদি এমন হতো, তাহলে ঢাকার ভালো থানায় ওসিগিরি করতে পারতাম। এগুলো ফেক (ভুয়া)। আমি তখন তদন্ত ওসি হতে পারিনি। ওসি তো দূরের কথা।সুপারিশে নিয়োগ পেয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এই সুপারিশ নিতে বাধ্য হয়েছি। এটা দিতাম না। এটা দেখানোর কিছু না। আমি চাকরি করি। এটা ছাত্রজীবনের কথা। চাকরি করলে তো কিছু থাকে না। একটা কমিটিতে ছিলাম, তাই সুপারিশ এনেছি। 
উল্লেখ্য, গতকাল সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ মনিরুল হক ডাবলু। তার যোগদানের খবরে পুরো সাভার অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit