বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল

ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, হামলাকারী গুলিতে নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হাইফা শহরের একটি বাস স্টেশনে ছুরি হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।  

পুলিশ জানায়, হামলার পর নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে। তবে নিহত ইসরায়েলি ব্যক্তি হামলাকারীর ছুরিকাঘাতে মারা গেছেন নাকি নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।  

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী ইসরায়েলের আরব দ্রুজ সম্প্রদায়ের একজন সদস্য, যিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার প্রশংসা করলেও এর দায় স্বীকার করেনি। 

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit