মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

উলিপুরে র‌্যালি করেই শেষ হলো জাতীয় ভোটার দিবস

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৬৫ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে দায়সারাভাবে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। রোববার (২ মার্চ) দিবসটি উদযাপনে আলোচনা সভা না করেই উপজেলা পরিষদ চত্বরে শুধু র‍্যালির ফটোসেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করার অভিযোগ উঠেছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় শুভ উদ্বোধন ও র‍্যালি, সাড়ে ১০টায় ভোটার সেবা কার্যক্রম এবং সকাল ১১টায় আলোচনা সভার কথা উল্লেখ করা হয়। কিন্তু আলোচনা সভা না করেই শুধু র‍্যালির ফটোসেশন করে অনুষ্ঠান শেষ করা হয়।

স্থানীয়রা জানান, ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এবারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে। তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি। কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল।

উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার(ভারপ্রাপ্ত) রুহুল আমিন চাকলাদার আলোচনা সভা না করার বিষয়টি স্বীকার করে বলেন, ভোটার তালিকা হালনাগাদের টিম আসার কারণে ব্যস্ত ছিলাম। এ কারণে আলোচনা সভা করা হয়নি।

এ বিষয়ে উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, নির্বাচন কর্মকর্তাকে আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছিল। কেন আলোচনা হয়নি, সে ব্যাপারে খোঁজ নিচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit