বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

নতুন প্রজন্মের বাভার-৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনের ঘোষণা ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খুব শিগগিরই ‘বাভার-৩৭৩’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্রজন্ম উন্মোচনের ঘোষণা দিলেন ইরানি কমান্ডার। রোববার ইরানের খাতাম আল-আনবিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফার্দ এ ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ সক্ষমতা ও সম্ভাবনার ওপর জোর দেন, যা যেকোনো হুমকির মোকাবিলায় প্রস্তুত।ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ শক্তির শিখরে রয়েছে এবং তারা যেকোনো হুমকির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে প্রস্তুত।

নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে এই কমান্ডার উল্লেখ করেন, বেশিরভাগ সামরিক সরঞ্জাম সম্পূর্ণভাবে দেশীয়ভাবে নির্মিত। ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা বলেন, ‘আমরা এই সরঞ্জামগুলোর উন্নয়ন করেছি। যা বিদ্যমান হুমকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমনকি সেই হুমকির চেয়েও উচ্চমানের’।

একই সঙ্গে তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়ে বলেন, ‘সামরিক মহড়ায় আমাদের সশস্ত্র বাহিনীর কেবল একটি ক্ষুদ্র অংশ প্রদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে, কিভাবে উন্নত সংস্করণের বাভার-৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম’।

আলিরেজা সাবাহিফার্দ বলেন, নতুন প্রজন্মের এই প্রতিরক্ষা ব্যবস্থা খুব শিগগিরই উন্মোচিত হবে। যার শক্তি বিশ্বের অন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনীয় নয়। সূত্র: মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit