সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনায় কোস্টগার্ডের টহল জোরদার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩৮ Time View

ডেস্ক নিউজ : রোববার (২ মার্চ) ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে হাইমচরের চরভৈরবী পর্যন্ত বিশাল এই অভয়াশ্রমে বাংলাদেশ কোস্টগার্ডের বেশ কয়েকটি স্পিডবোট ও ভারী নৌযান নিয়ে টহল জোরদার করে। এই টহল এবং অভিযানের সময় অভয়াশ্রমে কোনো জেলেকে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায়নি।

এ দিকে, অভিযান সম্পর্কে নদীতেই সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. ফজলুল হক। তিনি জানান, জাটকা সংরক্ষণ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তারই অংশ হিসেবে এমন অভিযান চলছে এবং আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকবে।

গত পহেলা মার্চ থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ কর্মসূচি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের পাঁচটি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে নিষেধাজ্ঞার সময় সরকারি তালিকায় থাকা বেকার জেলেদের খাদ্য সহায়তা হিসেবে প্রতি মাসে ৪০ কেজি হারে চাল দেয়ার কথা রয়েছে। তবে সেটা এখনো জেলেদের হাতে পৌঁছায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit