বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

যুবকের চোখ উপড়ে ফেলে পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : রোববার (২ মার্চ) ভোরে পাশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উত্তরপাড়া এলাকা থেকে চোখ উৎপাটন ও রগ কাটা কাজে নেতৃত্বদানকারী কিশোর গ্যাংয়ের নেতা আশরাফুল ইসলাম মুন্নাকে (২০) আটক করে সেনাবাহিনীর নাটোর ক্যাম্পের বিশেষ টিম। 

এর আগে গত বুধবার রাত ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের রাজাপুরে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে রুবেল হোসেনকে(২৩) কিশোর গ্যাংয়ের ৭/৮ জন তুলে নিয়ে যায়। তারা মুলাডুলি এলাকায় নির্জন স্থানে নিয়ে মারধর করার পাশাপাশি ছুরি দিয়ে ডান চোখ উপড়ে ফেলে এবং ডান পায়ের রগ কেটে দেয়। পরে মেলা থেকে ফেরার সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নির্যাতনে শিকার রুবেল উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে।

রুবেলের চাচাতো ভাই সোহেল রানা জানান, ‘২৩ ফেব্রুয়ারি মুলাডুলি এলাকার কিশোর গ্যাংয়ের মুন্না, শিহাব, চ্যাপা সজিব এলাকার মাদক ব্যবসায়ী সাধু মামুনের কাছে আসে মাদক কিনতে। এতে রুবেলসহ এলাকার লোকজন চোর চোর করে ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার জেরে সাধু মামুন ২৬ ফেব্রুয়ারি রাতে মেলা থেকে ওই কিশোর গ্যাংয়ের দিয়ে আমার ভাই রুবেলকে তুলে নিয়ে গিয়ে এ নির্যাতন চালায়। তারা আমার ভাইয়ের ডান চোখ নষ্ট করে দিয়েছে ও ডান পায়ের রগ কেটে ফেলেছে। পরে সেনাবাহিনী কিশোর গ্যাং-এর নেতৃত্বদানকারী মুন্না নামে একজনকে আটক করেছে।’   

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান জানান, ঘটনার পর বড়াইগ্রাম থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। সেনাবাহিনীর টিম মুন্না নামে একজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit