বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

চ্যান্সেলর গোল্ড মেডেল পেলেন বখতিয়ার কামাল মজুমদার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে এক জমকালো আয়োজনে ইউনিভার্সিটি অব স্কলার্সের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ মেডেল দেয়া হয়। বখতিয়ার কামাল বর্তমানে বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠান লালমাই গ্রুপে চিফ অপারেটিং অফিসার পদে কর্মরত আছেন। সমাবর্তনে মোট দুই হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২১টি ব্যাচের মোট ৩৫ শিক্ষার্থীকে তাদের অসাধারণ একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও ডিগ্রি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য অধ্যাপক এনামুল বাশার। বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সামি আজম, ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব (অব.), ইউনিভার্সিটি অব স্কলার্সের ছাত্র উপদেষ্টা সিনিয়র সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক প্রমুখ।
 

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit