বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

কিয়ারার গর্ভে যমজ সন্তান!

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : মা হচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বিয়ের ঠিক দুই বছর পর এই সুখবর এলো কিয়ারা ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কাছ থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

এদিকে কিয়ারার সন্তানের খবরে দারুণ খুশি তার ভক্ত অনুরাগীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে গুঞ্জন উঠেছে, যমজ সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী! এমনকি অনুরাগীদের মন্তব্যেও দেখা যাচ্ছে তেমনটাই প্রার্থনা!

কিয়ারার মা হওয়ার সংবাদ প্রকাশ হওয়ার পরপরই অভিনেত্রীর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে সন্তান জন্মদানের প্রসঙ্গে কথা বলতে দেখা যায় কিয়ারাকে। ‘গুড নিউজ’ সিনেমার প্রচারণার সময় একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন কিয়ারাসহ অক্ষয় কুমার, কারিনা কাপুর। সেখানেই কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি তোমার যমজ সন্তান হয়, তবে কী চাও? দুই মেয়ে, দুই ছেলে, নাকি এক ছেলে এক মেয়ে? উত্তরে কিয়ারা বলেন, আমি কেবল দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে চাই যা স্রষ্টা আমাকে উপহার দেবেন।

কিয়ারার কথা শুনে মজার ছলে কারিনা বলেন, ‘তুমি সেরার মুকুট পাবে।’

এরপর হাসির খোরাক যোগাতে কারিনা জানান, কিয়ারার কথা শুনে মনে হচ্ছে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় এই উত্তর দিচ্ছেন তিনি। তা শুনে কিয়ারা জানান তিনি এক মেয়ে ও এক ছেলে চান।

সম্প্রতি কিয়ারা মা হওয়ার ঘোষণা দিতেই পুরনো ওই সাক্ষাৎকারের ভিডিও সামনে এসেছে।

ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়তেই অনেকে মনে করছেন যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিয়ারা। কেউ লিখেছেন, যদি তার যমজ সন্তান হয়, তাহলে তা খুবই মজার হবে।

এক ভক্ত লিখেছেন, তার সুস্থ গর্ভাবস্থা এবং সুন্দর, সুস্থ যমজ সন্তানের জন্য শুভকামনা করি।

অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন নায়িকাকে এবং অনেক অনুরাগীকেই প্রার্থনা করতে দেখা গেছে, অভিনেত্রীর যেন যমজ সন্তান হয়।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit