শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে: ন্যাটো

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া বাকবিতণ্ডা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর মার্কো রুবিও।

এবার এই প্রসঙ্গে বার্তা দিয়েছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মহাসচিব মার্ক রুট বলেছেন, জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে। তিনি আরও জানান, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে সংলাপ প্রয়োজন।

ন্যাটো প্রধানের বার্তা
শনিবার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু-এর এক প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উচিত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের উপায় খুঁজে বের করা।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর তিনি জেলেনস্কির সঙ্গে দু’বার ফোনে কথা বলেছেন।

তিনি আরও জানান, তিনি ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেছেন, তবে ফোনালাপে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেন না। রুটের ভাষায়, “ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন, তা সম্মান করা উচিত।”

রুট বলেন, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ঘটে যাওয়া বাকবিতণ্ডা দুর্ভাগ্যজনক। তাদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করা জরুরি। তিনি আরও বলেন, আমেরিকান প্রেসিডেন্ট ও সিনিয়র নেতৃত্বের সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির সম্পর্ক পুনঃস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুট আরও জানান, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন এবং এই বিষয়টি তিনি সেখানে উত্থাপন করেছেন।

ন্যাটো মহাসচিব বলেন, প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প ইউক্রেনকে মার্কিন জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছিলেন। এটি রাশিয়ার হামলার প্রতিরোধে ইউক্রেনকে শক্তিশালী করেছিল।

সূত্র:আনাদোলু

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit