শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের উড়ন্ত সূচনা গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

সমর্থকদের রমজানের শুভেচ্ছা জানালো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (১ মার্চ) থেকে সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অনেক দেশ রোজা পালন শুরু করছে। চাঁদের দেখা পেলে বাংলাদেশসহ বাকি দেশগুলোতে শনিবার (২ মার্চ) থেকে রোজা পালন শুরু করবে।

 এদিকে সারা পৃথিবীব্যাপীর মুসলিম সমর্থকদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সামাজিক মাধ্যমে লিখেছে, ‘রমজান কারিম মাদ্রিদিস্তাস! রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আরব ও ইসলামী জাতিকে পবিত্র মাসের শুভেচ্ছা।’আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লিখেছে, ‘সবাইকে পবিত্র রজমানের শুভেচ্ছা।’

ইংলিশ ক্লাব আর্সেনাল লিখেছে, ‘যারা এই মাসটি উদযাপন করবেন, তাদের প্রত্যেককে নিরাপদ এবং পবিত্র রমজানের শুভেচ্ছা।’প্রিমিয়ার লিগের চলতি আসরে চ্যাম্পিয়নের দৌড়ে থাকা লিভারপুল লিখেছে, ‘লিভারপুলের পক্ষ থেকে সবাইকে রমজান মোবারক।’

 

ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘যারা উদযাপন করছেন তাদের জানাই রমজান মোবারক।’

 
ম্যানচেস্টার সিটি লিখেছে, ‘সারা বিশ্বে যারা উদযাপন করছেন, সবাইকে রমজানের শুভেচ্ছা।’
 
চেলসি লিখেছে, ‘চেলসি ফুটবল ক্লাব থেকে সবাইকে রমজান মোবারক।’
 
এদিকে ফরাসি ক্লাব লিখেছে, ‘পিএসজির সকল সমর্থককে রমজান মোবারক। আমরা আপনাদের একটি আশীর্বাদ ও কল্যাণমন্ডিত মাসের এবং প্রিয়জনদের সঙ্গে চমৎকার মুহূর্ত কামনা করি।’ 

অন্যদিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস লিখেছে, ‘রমজান মোবারক সাদা-কালোরা। মুসলিম জাতিকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছে জুভেন্টাস।’

ইন্টার মিলান লিখেছে, ‘ইন্টার পরিবারের পক্ষ থেকে ভালবাসা, একতা এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে পূর্ণ একটি পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এলো রমজান, আর তাতে আমরা খুশি।’

  
এসি মিলান লিখেছে, ‘এসি মিলান পরিবারের যারা (রোজা) পালন করছেন, সবাইকে রমজানের শুভেচ্ছা।’
 
এর বাইরেও ইউরোপের আরও একাধিক ক্লাব সারাপৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা তাদের সমর্থকদের রজমানের শুভেচ্ছা জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit