বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’ ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’ হরমুজ প্রণালির বিকল্পে নতুন বন্দর গড়ার পরিকল্পনা আমিরাতের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, আলোচনায় ইরান ও নির্বাচন চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়তে পশ্চিমাদের লাগবে ২৩.৬ ট্রিলিয়ন ডলার ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল হরমুজ নিয়ে একদিনেই সুরবদল ট্রাম্পের, ২০ শতাংশ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল টানা ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, কোচ বললেন এখনও কাজ শেষ হয়নি ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা॥ হরমুজ প্রণালি ব্যবহারে ‘ফি নেওয়ার ধারণা’ পছন্দ নয় ট্রাম্পের

অস্কার দৌড়ে এগিয়ে কারা?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বসেরা পুরস্কার অস্কার অর্জনের সৌভাগ্য কাদের ঝুলিতে, তা নিয়ে এখনই শুরু হয়েছে হিসাব-নিকাশ। মনোনয়নের ভিত্তিতে কাদের অস্কার জয়ের সম্ভাবনা বেশি আসুন এক নজরে তা জেনে নিই-

৯৭তম অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। এই প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো সিনেমা ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আমেরিকান গায়িকা সেলেনা গোমেজ।
 

 ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত
‘এমিলিয়া পেরেজ’-এ সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত

১০টি মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’। গায়িকা সেলেনার মতো আরও একটি মিউজিক্যাল সিনেমা ‘উইকেড’। এর কল্যাণে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন মার্কিন আরেক গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। সেরা সিনেমার তালিকায়ও আছে ‘উইকেড’ সিনেমাটি।

তরুণ বব ডিলানের গল্পে জেমস ম্যানডোল্ডের ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন টিমোথি শ্যালামে, আর সংগীতশিল্পী জোয়ান বায়েজের চরিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন তরুণ অভিনেত্রী মনিকা বারবারো। সিনেমাটির পরিচালক জেমস ম্যানগোল্ডও আছেন মনোনয়নের তালিকায়।
 
গেল বছরে ডোনাল্ড ট্রাম্পের জীবনভিত্তিক আলোচিত সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’ও রয়েছে অস্কার দৌড়ে। এ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান এবং সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়নের তালিকায় আছেন জেরেমি স্ট্রং। 
সেরা সিনেমার তালিকায় থাকা ‘আনোরা’ দিয়ে সমালোচকদের নজর কেড়েছেন তরুণ অভিনেত্রী মাইকি ম্যাডিসন, পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন। সেরা পরিচালকের খাতায় নাম আছে ‘আনোরা’ নির্মাতা শন বেকার-এরও।
  
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমা দিয়ে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। এবার হয়তো দ্বিতীয়বার অস্কার পুরস্কার উঠতে পারে তার হাতে। তাছাড়া সেরা চলচ্চিত্রসহ সেরা পরিচালকের মনোনয়নও পেয়েছে ‘দ্য ব্রুটালিস্ট’। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’। বডি হরর সিনেমাটি থেকে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ডেমি মুর।

এছাড়া অস্কারের ৯৭তম আসরে মৌলিক গান, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম, মেকআপ, পোশাকসহ নানা বিভাগের মনোনয়ন প্রাপ্তদেরও তালিকা প্রকাশ পেয়েছে। আগামী ২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডবলি থিয়েটারে বসতে চলেছে ৯৭তম অস্কার পুরস্কারের জমকালো আসর। এ আসরে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বিখ্যাত কৌতুক অভিনেতা এবং প্রাক্তন লেট-নাইট হোস্ট কনান ও’ব্রায়েন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বিষয়টি নিশ্চিত করে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit