মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

৫ বছর পর স্বস্তি আশুলিয়ায় সেনাবাহিনীর প্রচেষ্টায় চাঁদা দেয়া বন্ধ হল ব্যবসায়ীর 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য রাজধানীর গুলিস্থান সহ বিভিন্ন মার্কেটে কভারভ্যানযোগে পৌছে দিতে আশুলিয়ার রাকিবুল ইসলাম নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুনতে হত দিনে ১৫-১৮ হাজার টাকার চাঁদা। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় এ চাঁদা দেয়া এখন বন্ধ হয়েছে। সেজন্য ওই ব্যবসায়ী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। শুক্রবার সকালে আশুলিয়ার দক্ষিণ  গাজীরচটে ওই ব্যবসায়ীর বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম জানান, আশুলিয়ার ‘ফাতেমা ট্রান্সপোর্ট’ এর স্বত্ত্বাধিকারী তিনি। দীর্ঘ ৫ বছর ধরে তিনি বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের জুতার কার্টুন যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে ১২ থেকে ১৫ টি ছোট-বড় কভারভ্যান ও পিকআপের মাধ্যমে সন্ধ্যার পর ডেলিভারি দেওয়ার জন্য রাজধানীর গুলিস্থানে অবস্থান করে। তৎকালীন সরকারে বিভিন্ন নেতা বা কর্মীদের রাজনৈতিক প্রভাবের মাধ্যমে গাড়ি প্রতি ৪ থেকে ৫শ টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছেন। সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা তাদের ব্যানারে বা বিভিন্ন সংগঠনের নামে চাঁদা দিতে বাধ্য করা হতো।
যা দেশের অন্য কোন সিটি করপোরেশন, পৌরসভা, মালিক সমিতি বা ফেডারেশনের চাঁদার তুলনায় ২০ গুন বেশি ছিল। ৫ আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনের পর ২০ অক্টোবর পর্যন্ত চাঁদা দেয়া বন্ধ ছিল। সেনাবাহিনীর তৎপরতার বিগত দুইটি মাস ব্যবসায়ীরা ভাল সময় পার করেছে। কিন্তু সেখানের কিছু স্থানীয় কতিপয় ভুঁইফোড় ব্যক্তি ও তাদের সহযোগীরা সিটি করপোরেশনের নামে পুনরায় গাড়ি প্রতি ৬ থেকে ৭’শ টাকা চাঁদা দিতে গাড়ির চালক ও ম্যানেজারকে বিভিন্নভাবে চাঁপ দিতে থাকে। একপর্যায়ে নিয়মিত চাঁদা দিতে বাধ্য করেন এবং দিতেও থাকেন। পরে বিষয়টি ক্যাম্প কমান্ডার, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম বরাবরে লিখিতভাবে একটি অভিযোগ দেন ব্যবসায়ী রাকিবুল। ওই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় এক পর্যায়ে চাঁদা বন্ধ হয়। 
ব্যবসায়ী রাকিবুল জানান, বাংলাদেশ সেনাবাহিনী বরাবরে অভিযোগ দেয়ার আগে বিষয়গুলো পুলিশকে অবহিত করা হলেও কোন সুরাহা দিতে পারেনি। তবে সেনাবাহিনী বরাবরে অভিযোগ পেশ করার পরেই চাঁদা দেয়া বন্ধ হয়। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, তাহলে তারা যারা ব্যবসায়ী রয়েছেন শান্তিতে ও নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। 
তিনি জানান, সাভার উপজেলায় তিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী হিসেবে নিয়মিত কর দাতা। সে রাজস্বের নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন। চাঁদা দেওয়া থেকে পরিত্রাণ পাওয়ায় তাঁর মাঝে ব্যবসায়ীর মাঝে এক প্রকার স্বস্তি ফিরে এসেছে। এরই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এই জন্য তিনি প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit