বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

মাহে রমাদানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে রাঙামাটিতে পৌর জামায়াতের সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে পৌর জামায়াতের উদ্যোগে রাঙামাটি শহরে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী)  বিকেলে জেলা শহরের বনরূপা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রমজানের পবিত্রতা রক্ষা করতে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি না করতে অনুরোধ জানান। বাজারের মূল্য নিয়ন্ত্রণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আমির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ন্যায় ও ইনসাফ ভিতিক ব্যবসা করলে মহান আল্লাহ আপনাদের বরকত দান করবেন। তিনি এসময় রোজার পরিবতা রক্ষায় দিনের বেলায় হোটেলগুলো বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। রাঙামাটি পৌর জামায়াতের সভাপতি মো. মাইনুদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফের আবুল বশরের সঞ্চালনায় এসময় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মো. মনছুরুল হক, পৌর জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সেক্রেটারী এ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে সংগঠনটির নেতৃবৃন্দরা মাহে রহমানকে স্বাগত জানিয়ে বনরূপা এলাকা থেকে একটি র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit