সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হোয়াটসঅ্যাপে নিজেকে লুকাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ চালু করলেই অনলাইনে দেখায় গ্রাহকদের। এতে আপনি কখন একটিভ ছিলেন তা সহজে জেনে যায় অন্যরা। অনেক সময় নিজেকে লুকাতে চাইলেও পারেন না। এতে ব্যক্তিগত গোপনীয়তা থাকে না। 

তবে আপনার এক্টিভিটি বন্ধ রাখার সুযোগ রেখেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু আপনি জানেন না। এ ফিচারে হোয়াটসঅ্যাপ চালু রেখে নিজেকে অফলাইনে দেখাতে পারেন। এতে আপনি নিজেকে লুকানোর সুযোগ রয়েছে। অন্য গ্রুপ কিংবা সদস্যরা আপনার এক্টিটিভিটির তথ্য পাবে না। কিন্তু কিভাবে? 

আজ জনে নেন কীভাবে অনলাইনে থেকে অফলাইন চালু করবেন-

• নিজের হোয়াটসঅ্যাপ চালু করুন।

• এতে ওপরের ডান কোনায় থাকা ‘তিন ডটস’ অপশনে ক্লিক করুন। এখন একটি মেনু চালু হবে।তবে আইফোন ব্যবহারকারীরা ধাপটি বাদ দিতে পারেন।

• সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন।তবে আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে সেটিংস অপশনটি দেখতে পাবেন।

• এবার ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

• এরপর ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশনে ক্লিক করুন।

• এতে ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ সেকশনের নিচে থাকা ‘নোবডি’ অপশন 

নির্বাচন করুন।এবার আপনি সর্বশেষ কখন সক্রিয় ছিলেন তা অন্যরা জানতে পারবেন না।

• এরপর ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ সেকশনের নিচে থাকা  ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন নির্বাচন করুন। এতে আপনি অনলাইনে থাকলেও তা অন্যরা         জানতে পারবেন না।

নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অনলাইন ও লাস্ট সিন স্ট্যাটাস লুকাবেন যেভাবে

• উপরের ধাপগুলো অনুসরণ করে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ক্লিক করুন।

• এখন ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ অপশনের নিচে থাকা ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’ অপশন নির্বাচন করুন। এতে আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্টসের তালিকা দেখাবে।

• এখান থেকে যেসব কন্টাক্টের কাছে থেকে লাস্ট সিন স্ট্যাটাস লুকাতে চান সেসব কন্টাক্টের ওপর ট্যাপ করুন।

• এবার ডান পাশের নিচে থাকা ঠিক চিহ্নে ক্লিক করুন। ফলে এসব কন্টাক্ট আর আপনার লাস্ট সিন স্ট্যাটাস দেখতে পারবে না।

• এছাড়া একই কন্টাক্টগুলোর কাছ থেকে অনলাইন স্ট্যাটাস লুকাতে চাইলে ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ অপশনের নিচে থাকা ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন   নির্বাচন করুন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit