রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

ফুলবাড়ী ব্র্যাক অফিসে শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলায় ব্র্যাক অফিসের সভাকক্ষে কৃষি বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান অনুষ্ঠান।মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্র্যাক অফিস এর সভাকক্ষে কৃষিতে বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান অনুষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মোহাম্মদ আশরাফ হোসাইন অঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) এর সভাপতিত্বে শস্য নিরাপত্তা বিমার দাবি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ও বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুস সবুর হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি)। মোঃ মনিরুল ইসলাম সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ মামুনুর রশিদ সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ ইমরানুল আমিন এলাকা ব্যবস্থাপক (দাবি), আব্দুল্লাহ আল মামুন শাখা ব্যবস্থাপক (দাবি), স্বপন কুমার শাখা ব্যবস্থাপক (বিসিইউপি)। শস্য নিরাপত্তা দাবি প্রদান অনুষ্ঠান শেষে ১২৭৭জন কৃষকের মাঝে ৮লক্ষ ২০ হাজার ২ শত ৫ টাকা বিমার দাবি প্রদান করেন। দিনাজপুর জেলায় ইরি বোরো ২০২৪ সালের ২৬৭৬ জন কৃষককে ১১ লক্ষ ৫৩ হাজার ২শত ৮৭ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মামুনুর রশিদ।আয়োজনে ছিলেন, শস্য নিরাপত্তা বিমা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী ফুলবাড়ী।


কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit