শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

সুপ্রিম কোর্টে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : পূর্ব-ঘোষিত ‘মার্চ টু কোর্ট’ কর্মসূচি অনুযায়ী ঢাকার শিক্ষানবিশ বা ইন্টার্ন চিকিৎসক এবং ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

আজ মঙ্গলবার তারা অ্যাটর্নি জেনারেলের কাছে স্মারকলিপি জমা দিতে আসেন।

দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় অংশ নেন বেশ কয়েকজন চিকিৎসকও। সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের ফটকে পুলিশ তাদের আটকে দেয়।

তাদের মূল দাবি, ‘ডাক্তার’ পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা।

দেশের চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ইন্টার্ন চিকিৎসকরাও একই দাবিতে বিক্ষোভ করেছেন। এই দাবিতে তারা ‘একাডেমিক শাটডাউন’ ও কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি জাবির হোসেন গতকাল এ ব্যাপারে বলেন, “আমরা কষ্ট করে পাঁচ বছর এমবিবিএস ডিগ্রি করি। আর কেবল বিভিন্ন মেয়াদি কোর্স করেই তারা ডাক্তার হতে চায়।”

২০১৩ সালে মেডিকেল সহকারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। এই রিটের ব্যাপারে আজ হাইকোর্ট আদেশ দেবে বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit