বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

অন্যদের যুদ্ধের ময়দান হতে চাই না, ইরানকে জানিয়ে দিল লেবানন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘অন্যদের যুদ্ধের ময়দান হতে চাই না’ বলে ইরানকে সরাসরি জানিয়ে দিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

রবিবার ইরানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট জোসেফ আউন লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের বিরোধিতা করে বলেন, দেশটির জনগণের ঐক্যই যেকোনও হুমকি বা আক্রমণ মোকাবিলার সবচেয়ে ভাল উপায়।

প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধি দলের সদস্যরা, যাদের মধ্যে ছিলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, লেবাননের সার্বভৌমত্বের প্রতি ইরানের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

তারা জানান, ইরান লেবাননের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটির পুনর্নির্মাণে সহযোগিতা করতে প্রস্তুত।

এদিন, লেবাননের রাজধানী বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হাসেম সাফিয়েদ্দীনের জানাজায় যোগ দিতে ইরান, ইরাক, ইয়েমেন এবং অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত হন। এই অনুষ্ঠানটি ছিল এ সময়কালের সবচেয়ে বড় গণজমায়েত, যেখানে লাখ লাখ মানুষ যোগ দিয়েছিল।

এদিকে, জানাজার দিনেও ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের দক্ষিণ এবং বেকা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

হিজবুল্লাহর প্রধান জেনারেল শেখ নাঈম কাসেম বলেন, আমরা আমাদের ভূমিতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলব এবং কোনও ধরনের শত্রুতার মুখোমুখি হলে তার সমুচিত জবাব দেব। 

তিনি লেবানন সরকারের কাছে দৃঢ় এবং সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-আহরাম

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit