বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

ভারতকে একহাত নিলেন ট্রাম্প, ‘সুযোগ’ নেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য তহবিল দেয়ার অভিযোগে ফের ইউএসএআইডি’র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ভারত উপকৃত হওয়ার পরও কেন তাদের সহায়তা দেয়া হয়েছে, সেই প্রশ্নও রাখেন তিনি। খবর এনডিটিভি’র।

রবিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন ডলার! কেন? আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিচ্ছি। তাদের টাকার দরকার নেই।’

ট্রাম্প ভারতের সমালোচনা করে আরও বলেন, তারা (ভারত) আমাদের কাছ থেকে অনেক সুবিধা নেয়। বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলোর মধ্যে একটি (ভারত)। আমরা কিছু বিক্রি করার চেষ্টা করি। তাদের ২০০ শতাংশ ট্যারিফ রয়েছে। তারপরও আমরা তাদের নির্বাচনে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দিচ্ছি।
 
তবে ট্রাম্পের উল্লেখ করা ১৮ মিলিয়ন সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কারণ, ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের মাধ্যমে মার্কিন সরকারের একটি পূর্ববর্তী প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল। 
 
এর আগে, গত শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইউএসএআইডি’র অনুদান প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেয়া হয়েছিল। কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit