শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

ছুরিকাণ্ডের পর একসঙ্গে বিয়েতে সাইফ-কারিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : সাতপাকে বাঁধা পড়লেন কারিনার ফুফাতোভাই আদর জৈন ও আলেখ্য আদভানি। আর এদিন তাদের বিয়েতে এসেছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। সাইফ বাসায় ছুরিকাহত হওয়ার পর এই প্রথমবার তারকা দম্পতি ধরা দিলেন কোনো সামাজিক অনুষ্ঠানে।

আদর জৈন ও আলেখ্য আদভানি মুম্বাইয়ে সাতপাকে বাঁধা পড়লেন। সেখানেই এদিন জুটিতে হাজির হলেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদের এই গ্র্যান্ড বিয়েতে হাতে হাত ধরে আসতে দেখা যায়। তাদের এতদিন পর, বিশেষ করে ছুরিকাণ্ডের পর একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ভেসে যান সবাই। ফটোগ্রাফাররা চিৎকার করতে থাকেন। কেউ কেউ তাকে নবাব বলে ডাকেন।

এদিন সাইফ প্রথমে একা কিছু ছবি তোলেন। তার পর কারিনা তার সঙ্গে যোগ দেন। তাদের এদিন সাবেকি রাজকীয় সাজে দেখা যায়। কারিনা কাপুর খান এদিন একটি লাল রঙের শাড়ি পরেছিলেন। তাতে ভরাট হলুদ জরির কাজ ছিল। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউস পরেছিলেন। গায়ে ছিল সবুজ পাথরের গহনা। হাতে নিয়েছিলেন একটা ব্যাগ।

চুল খোলা রেখে মানানসই মেকআপ করে ধরা দেন অভিনেত্রী। অন্যদিকে সাইফ আলি খান পরেছিলেন একটি কালো রঙের বন্ধ গলা শেরওয়ানি ও সাদা পায়জামা। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে রোকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলেখ্য আদভানি ও আদর জৈনের। চলতি বছরের জানুয়ারি মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোয়ায় বসেছিল সেই অনুষ্ঠানের আসর। এদিন তারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

উল্লেখ্য, বলিউড অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেখানে সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়। অবশেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার  বাড়ি ফেরেন অভিনেতা।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit