বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

শিক্ষার্থীদের বিক্ষোভে অস্থির ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় বাজেট কাটছাঁটসহ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাজধানী জাকার্তাসহ বিভিন্ন প্রধান শহরে রাস্তায় নেমে আসেন তাঁরা।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ১৯ বিলিয়ন ডলারের ব্যয় হ্রাস নীতিকে ‘ডার্ক ইন্দোনেশিয়া’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্দোলনকারীরা। তাঁদের আশঙ্কা, এই পদক্ষেপ সরকারের সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।

রয়টার্সের খবরে বলা হয়, ঘন কালো মেঘে আকাশ অন্ধকারে ঢেকে গেলেও শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন। বৃষ্টির মধ্যেই তাঁরা জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।

এ সময় আন্দোলনকারীদের বলতে শোনা যায়, “কথা বলতে পারলে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর প্রিয় বিড়ালটিও আমাদের সঙ্গে যোগ দিত।”

ভূমিধস জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার মাসের মাথায় এমন বিক্ষোভের মুখে পড়লেন প্রাবোও সুবিয়ান্তো। রাজপথের বিক্ষোভের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর বাজেট কাটছাঁট নীতির ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা।

‘ডার্ক ইন্দোনেশিয়া’—এই নামকরণের ব্যাখ্যা
সরকারের নীতিকে ‘ডার্ক ইন্দোনেশিয়া’ নামকরণের কারণ ব্যাখ্যা করে ছাত্রনেতা হেরিয়ান্তো বলেন, “দেশ অন্ধকারে রয়েছে। সরকারের নীতিগুলো অস্পষ্ট এবং গণবান্ধব নয়। এমন বিবেচনা থেকেই আমরা এই নাম দিয়েছি।”

সরকারের পরিকল্পনা ও শিক্ষার্থীদের আপত্তি
ব্যয় সংকোচনের মাধ্যমে সাশ্রয় করা অর্থ সরকারের বিভিন্ন নীতি বাস্তবায়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে স্কুলগুলোয় পুষ্টিকর মধ্যাহ্নভোজ বিতরণে এই অর্থ ব্যবহার করতে চায় সরকার। তবে এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছেন শিক্ষার্থীরা।

তাঁদের মতে, এই পদক্ষেপের ফলে একদিকে টিউশন ফি বেড়ে যাবে; অন্যদিকে শিক্ষকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

বিক্ষোভকারীরা সরকারের নীতি পরিবর্তনের দাবিতে অনড়। তাঁদের দাবি, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া চলবে না।” তবে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit