বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

সেই শিরি বিবাসের আসল মরদেহ পাঠাল হামাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে নির্ধারিত সময়ের একদিন পর শিরি বিবাস নামের এক ইসরায়েলি নারীর মৃতদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস। গত বৃহস্পতিবার হামাস যে চারটি মরদেহ দেয়, তার মধ্যে শিরির মৃতদেহ ছিল না। এ নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়- এমনকী শিরির মরদেহ নিয়ে উত্তেজনায় টলতে থাকা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছিল।

এই পরিস্থিতিতে শুক্রবার রাতে আরেকটি মরদেহ রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলে পাঠিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, সেই মরদেহটি শিরি বিবাসের। ইসরায়েলি নারীর পরিবারও বিষয়টি নিশ্চিত করেছে।

হামাস জানায়, ইসরায়েলি বিমান হামলায় একাধিক জিম্মির সঙ্গে নিহত হয়েছিলেন শিরি। তার দেহাবশেষ অন্যদের সঙ্গে মিশে গেছে। শুক্রবার মরদেহ হস্তান্তরের পর হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জিম্মির মরদেহ হস্তান্তরে গড়বড় হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক ভুল’ হতেই পারে, বিশেষত যেহেতু ইসরাইলি বোমা হামলায় ইসরাইলি বন্দি ও ফিলিস্তিনিদের মরদেহ মিশে গিয়েছিল, হাজার হাজার মরদেহ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit