মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৬০২ ফিলিস্তিনির বিনিময়ে ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেওয়া হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি জানায়, যে ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে হামাস তাদের নাম প্রকাশ করেছে। হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ এবং আভেরা মেঙ্গিস্টো। তাদের মধ্যে মেঙ্গিস্টো এবং আল-সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন।

 শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরাইলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।
 
এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। এমনকি হামাস ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বিলম্ব করা হচ্ছে বলেও দাবি করা হয়। সূত্র: আল-জাজিরাএনডিটিভি

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit