বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বরখাস্ত করলেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে। একইদিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর (অব.) লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এটি একটি নজিরবিহীন ঘটনা। কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেলও না।
 
স্থানীয় সময় শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।
 
ট্রাম্প লেখেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে।’
 
নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ২০২৪ সালেই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী এই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেয়ায় তিনি অখুশি হয়েছিলেন।
 
গত নভেম্বরে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এখন জানা গেল ব্রাউনসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit