শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পহেলা বৈশাখ উদ্‌যাপন নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২৪ Time View

ডেস্ক নিউজ : অতীতের ন্যায় এবারও যথাযথভাবে পহেলা বৈশাখ উদ্‌যাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছেন, শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব। এটি প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, আমরা অস্বীকার করছি না যে, কোথাও কোথাও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে না। তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠানও হচ্ছে। যেখানে সমস্যা, সেখানেই আমরা সঙ্গে সঙ্গেই সমাধান করার চেষ্টা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাট্য উৎসব বন্ধের পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। তাদেরই (নাট্যকর্মীদের) আরেক দলের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সেটি বন্ধ করা হয়েছে। কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠী এর সঙ্গে জড়িত নয়। আর এর সঙ্গে সরকারেরও কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করব না। অনেক কাজ আমি আড়ালে করে থাকি। সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেকে বলবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যেকটি কথার উত্তর আমরা দিতে পারি না।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চিত্রগুলো মাঠপর্যায় প্রচারের কোনো নির্দেশনা ডিসিদের দেওয়া হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি বানানো হয়েছে। এগুলো মাঠপর্যায়ের প্রশাসন এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই কাজটি চলমান রয়েছে।

তিনি বলেন, গত ১৫ বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখন তার চেয়ে আরও বেশি হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলেও অনেক বাউলকে ধরে মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং অনেক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যা তখনও ছিল, এখনও আছে। তবে এখনকার সমস্যাগুলোকে কেউ কেউ বড় করে দেখানোর চেষ্টা করছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু খেয়াল করে দেখুন এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কী পরিমাণ হচ্ছে? ফলে ঢালাওভাবে মন্তব্য করাটা মুশকিল। আমরা একদিনে এই বাংলাদেশকে বদলে ফেলতে পারব না।

আমরা দেশটাকে পেয়েছি পুলিশবিহীন অবস্থায়। সেখান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসন ঠিক করে এখানে আসাটা সহজকাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit