সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁর পত্নীতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা/২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পত্নীতলার আয়োজনে পত্নীতলা উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিতর্ক প্রতিযোগিতার মডারেটর উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর সুজন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী, সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডল, বাবু অজিত রায়, রঞ্জু রানী মন্ডল, পপি রানী, আব্দুল মতিন, পরেশ টুডু সহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
উক্ত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগীতায় ফাইনাল রাউন্ডে মুল্যবোধ এবং দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে এ বিষয়ে বিতর্কের পক্ষে ছিলো নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলো নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এতে নজিপুর বালিকা উচ্চ বিদ‍্যালয় বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হন নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নেফতাহুল জান্নাত। শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit