শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পরে ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে মো. জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এর আগে ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পান জাহাঙ্গীর আলম। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম একসময় শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit