রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

বোচাগঞ্জে আলু সংরক্ষণে হিমাগার খরচ বর্ধিত করণ স্থগিতের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান  

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার প্রান্তিক কৃষকদের আলু সংরক্ষণে হিমাগার খরচ বর্ধিত করণ স্থগিতসহ তিন দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে প্রান্তিক কৃষক প্রতিনিধি দল। বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানকে মাধ্যম করে এ স্বারক লিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে যে তিনটি দাবী দেয়া হয়েছে তা হল ১। হিমাগারের আলু সংরক্ষণের খরচ ২০২৫ স্থগিত করতে হবে। ২। হাতে বা মাথায় ৫০কেজি ওজনের অতিরিক্ত বহন করা যাবে না, পচনশীল আলু হিমাগারে সংরক্ষণের ক্ষেত্রে “বিধিটি” শিথিল পূর্বক খাদ্র দ্রব্য এর মূল্যে নিয়ন্ত্রনের লক্ষ্য সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ৩। কৃষকদের আলু ও আলু বীজ সংরক্ষণের অধিকার নিশ্চি তরতে হবে।

এ বিষয়ে প্রান্তিক কৃষক প্রতিনিধি এ্যাডভোকেট সায়েম আহমেদ জানান, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৪ থেকে ১৫ টাকা। বর্তমান সময়ে আলুর বাজার নিম্ন মুখী থাকায় অনেক বেশী লোকসান গুনন্তে হচ্ছে কৃষকদের। পক্ষাস্তরে হিমাগার কর্র্তৃপক্ষ সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের সর্বশান্ত করার জন্য বস্তা এবং কেরিং খরচ বাদে প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণে জন্য ৮টা দ্বর নির্ধারণ করেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুন।

হিমাগার কর্তৃপক্ষ হঠাৎ করে হিমাগার খরচ বৃদ্ধি করায় কৃষকরা চরম বিপাকে পড়েছে। এমতাবস্থায় কৃষদের বাঁচাতে হলে হিমাগার সিন্ডিকেট ভাঙ্গার পাশাপাশি প্রান্তিক কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে আলু ও আলু বীজ সংরক্ষণের অধিকার নিশ্চি তরতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit