শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আইএমএফ ঋণের দুই কিস্তি একসঙ্গে আসতে পারে জুনে: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ এখনই পাওয়া যাচ্ছে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চতুর্থ এবং পঞ্চম দুই কিস্তির অর্থ জুন মাসে একসঙ্গে ছাড় হতে পারে।

আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা জানান তিনি। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা।

গত পাঁচই ফেব্রুয়ারি আইএমএফ’র নির্বাহী পর্ষদের বৈঠকে ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় করার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই বৈঠক পিছিয়ে ১২ মার্চ নির্ধারণ করা হয়েছিল। এখন মার্চে কিস্তির প্রস্তাব ছাড় করার প্রস্তাব উঠছে না। সেই বৈঠক জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে আগামী জুন মাসে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের ঋণের পরের দুই কিস্তি ছাড় করার সিদ্ধান্ত হতে পারে।

অর্থ উপদেষ্টা বলেন, মার্চে না আমরা বলেছি, আমরা একটু অপেক্ষা করবো। দুইটা একসাথে হলে ভালো হয়। আমরা তাদের বলেছি, কিছু কিছু শর্ত আছে ইমিডিয়েটলি আমরা করতে পারবো না। ওরাও সাজেস্ট (পরামর্শ) করেছে, আমরাও সাজেস্ট করেছি।

আইএমএফের কাছ থেকে এই ৪৭০ কোটি ডলারের ঋণ পাওয়ার জন্য আর্থিক খাতে নানা ধরনের সংস্কারের শর্ত পূরণ করতে হচ্ছে বাংলাদেশকে। এর মধ্যে চতুর্থ কিস্তিতে অর্থ পেতে শর্ত ছিল চারটি।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit