মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ জন ইহুদির ট্রাম্পের গাজা পরিকল্পনার নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে ২০ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার বিতর্কিত পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ৩৫০ জনেরও বেশি রাব্বি (ইহুদি ধর্ম যাজক) এবং ইহুদি ব্যক্তিত্ব ও কর্মীরা নিউ ইয়র্ক টাইমসে পত্রিকায় একটি পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করেছে।

বিজ্ঞাপনটিতে বিভিন্ন ইহুদি ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা ছাড়াও টনি কুশনার, ইলানা গ্লেজার, হোয়াকিন ফিনিক্স এবং পিটার বেইনার্টের মতো বিশিষ্ট ব্যক্তিরা সই করেছেন।

এই নেতারা তাদের নৈতিক অবস্থান স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার যে কোনো পরিকল্পনা ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য।

‘ইন আওয়ার নেইম’ ক্যাম্পেইনের এর পরিচালক কোডি এডগারলি এই বিজ্ঞাপনের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য আমাদের বার্তা হলো- আপনারা একা নন, আমাদের মনোযোগ কখনও কমেনি এবং আমরা গাজায় জাতিগত নির্মূল বন্ধ করতে আমাদের প্রতিটি শ্বাস নিয়ে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিনিয়র রাব্বি টোবা স্পিৎসার এই ধরনের প্রস্তাবকে হিটলারের জার্মানিকে ইহুদিমুক্ত করার সঙ্গে তুলনা করে বলেন, আমরা জানি এই ধরনের কল্পনাগুলো কী ধরনের সহিংসতায় পরিণত হতে পারে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit