বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

‘চরিত্রের দিক থেকে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ‘চরিত্রের দিক থেকে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ’ বলে জানিয়েছে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন ‘চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়।

আজ শনিবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, সরকার নিরপেক্ষ চরিত্র, বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখবে এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো। নির্বাচনসহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারবো।’

বৈঠকে সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজের কথা আলোচনা হয়েছে জানিয়ে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বলেন,‘এর মধ্যে একটা হচ্ছে গণহত্যার বিচার, দুই হচ্ছে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা এবং এই বছরের মধ্যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন করা। কারণ ১৬ বছর ধরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে।’

অনেকেই সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচনকে দাঁড় করানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা সবাই বিচার এবং সংস্কার চাই। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি সেটা করতে পারলেই গণতন্ত্র উত্তরণের দিকে আমরা হাঁটতে পারব।’

তিনি বলেন, ‘অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। দুর্বৃত্তের রাজনীতি এবং অর্থনীতি যদি বহাল থাকে তাহলে রাজনৈতিক সংস্কার টেকসই নাও হতে পারে। আমরা বলেছি, এখনো সময় শেষ হয়ে যায়নি, বৈষম্যের ব্যাপারে যদি কোনো কমিশন করা যায় তাহলে ইতিবাচকভাবে আমরা নেব।’

সাইফুল হক বলেন, ‘কমিশনগুলোর যে বিশাল রিপোর্ট সেগুলো যদি রাজনৈতিক দল, অংশীজনের কাছে পৌঁছাতে পারেন তাহলে সেটা গুরুত্বপূর্ণ হবে।’

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit