শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

পাকিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ১১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের হারনাই জেলায় সড়কে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন কয়লা শ্রমিক।

শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।

পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরিত বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) ধরনের। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেটি হারনাইয়ের একটি কয়লা খনির কাছে ঘটেছে এই বিস্ফোরণ।

আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে কয়লা বোঝাই একটি ট্রাক খনি এলাকা থেকে শহরের দিকে রওনা দেয়। মোট ১৭ জন শ্রমিক তখন ট্রাকে ছিলেন।

সড়কের যে স্থানে বোমাটি পেতে রাখা হয়েছিল, সেখানে ট্রাকটি আসতেই ঘটে বিস্ফোরণ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির বক্তব্যকে উদ্ধৃত করে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”

ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দফতর বলেছে, খনি শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে বলেছেন “সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit