মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

পিছিয়ে গেল আইপিএল শুরুর দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জৌলুসময় আসর আইপিএল। ক্রিকেটপ্রেমীরা বছরব্যাপী অপেক্ষায় থাকে এই আসরটি মাঠে গড়ানোর। এবার সেই অপেক্ষায় থাকা আইপিএল সমর্থকদের অপেক্ষা আরও বাড়ল। ১৮ তম আসর শুরুর দিন পিছিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

প্রথমে ১৮তম আসর শুরুর দিন হিসেবে ১৪ ই মার্চের কথা বলা হলেও পরে সেটি পিছিয়ে ২১ মার্চ নির্ধারণ করা হয়। এবার সেই দিনটিতেও বদল আনা হয়েছে। নতুন সূচিতে আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২২ মার্চ শনিবার থেকে। অর্থাৎ একদিন পিছিয়েছে আইপিএল শুরুর দিন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এ বছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। উদ্বোধনী ম্যাচের তারিখ বদলে গেলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকার কথাই জানিয়েছে ক্রিকবাজ। অর্থাৎ আগের সূচি অনুযায়ী ২৫ মে রোববার মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরের আসরের প্রথম ম্যাচ আয়োজন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। সেই নিয়মের পরিবর্তন হচ্ছে না এবারও। গতবারের চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনেই হবে এবারের আসরের প্রথম ম্যাচ। এরপর ফাইনালও হওয়ার কথা একই ভেন্যুতে।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার মতো গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের মাঠে খেলে আইপিএল শুরু করবে। ২৩ মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দরাবাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

এর আগে, ১৮তম আসর সামনে রেখে গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম সেরেছে আইপিএলের দলগুলো। ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে মোট ১৮২ খেলোয়াড় কিনেছে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি। তবে সেই তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও তাদের দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit