শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

পাকিস্তানে বিস্ফোরণে ১১ খনি শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইয়ের শাহরাগ এলাকায় একটি ভয়াবহ বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। হারনাইয়ের জেলা প্রশাসক হযরত ওয়ালী কাকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

প্রাথমিকভাবে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি গাড়ির কাছে মারাত্মক বিস্ফোরণে নয়জন শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা যায়।পরে আহতের মধ্যে আরও দুজন মারা যান। হারনাইয়ের জেলা প্রশাসক হযরত ওয়ালী কাকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলছেন, সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রাখা ছিল।
নিরাপত্তা কর্মকর্তারা মৃতদেহ ও আহতদের হাসপাতালে স্থানান্তরের পর এলাকাটি ঘেরাও করে রাখেন। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের কোয়েটায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, ‘কয়লাখনির ঘাঁটি’ শাহরাগ এলাকায় সম্প্রতি একাধিক বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে সাম্প্রতিক সময়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আগের তুলনায় বেশি।
খনি অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ খনি শ্রমিক সোয়াত ও শাংলার বাসিন্দা। বেলুচিস্তান সরকারের মুখপাত্র এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit