শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার কিছু পরে আগুনের খবর পান তারা। নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ৭টি ইউনিট। ২ ঘন্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে আগুন নেভাতে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার স্টেশনের ফায়ার ফাইটাররা যোগ দেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকাল ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে একে একে আরও ৬ ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্যামপুরের ১১নং লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক ও রাবার ছিল। সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং করা হতো বলে জানা গেছে।

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit