রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না: এরদোয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, কোনও শক্তিই ফিলিস্তিনিদের তাদের “চিরন্তন” মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না। কারণ, গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ও আল-কুদস ফিলিস্তিনিদের।

রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন।

মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন, “হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা কারও নেই।” 

 তিনি বলেন, “গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের।”

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে “মধ্যপ্রাচ্যের রিভেরা” হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ “দখল” করতে পারে এবং এর বাসিন্দাদের স্থানান্তর করতে পারে।

ট্রাম্প প্রস্তাব করেছিলেন, গাজাবাসীদের মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসিত করা যেতে পারে।

বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।

তবে আরব ও মুসলিম বিশ্ব ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের তাদের জমি থেকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং নেতানিয়াহুর সম্প্রসারণবাদী ধারণার তীব্র নিন্দা জানিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের তাদের পূর্বপুরুষের ভূমি গাজা থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে সমস্ত ধারণার স্পষ্ট বিরোধিতা করেছে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit