বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চার বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৪ দশমিক ২২ শতাংশ বেড়েছে, যা চার বছরের মধ্যে সবচেয়ে কম। জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বেড়েছে ৪ দশমিক ২২ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

এছাড়াও এটি বিবিএসের সাময়িক প্রাক্কলনের চেয়ে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট কম। গত বছরের মে মাসে বিবিএস যে সাময়িক প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৫ দশমিক ৮২ শতাংশ।

রোববার বিবিএসের এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড দশমিক মুহাম্মদ ইউনূসকে জানানো হয়। পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব আরও জানান, চলতি অর্থবছরের জন্য মোট জিডিপির আকার ৪৫৯ বিলিয়ন ডলারের সাময়িক প্রাক্কলন থেকে কমিয়ে ৪৫০ বিলিয়ন ডলার করা হয়েছে।

জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল।

প্রবল গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা পরে নামিয়ে আনা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশে। চূড়ান্ত হিসেবে প্রবৃদ্ধি পাওয়া গেল তার চেয়ে অনেক কম।

২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। তাতে ২০১৯-২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে যায় ৩ দশমিক ৪৫ শতাংশে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। এরপর ২০২৩-২০২৪ অর্থবছরেই সবচেয়ে কম প্রবৃদ্ধি অর্জিত হল।

একটি দেশে সারা বছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসাব করা হয়। চূড়ান্ত হিসাবে ২০২৩-২০২৪ অর্থবছর শেষে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার।

জিডিপির এই অংকও সাময়িক হিসাবের তুলনায় কম। গতবছর অগাস্টে প্রকাশিত সাময়িক হিসাবে জিডিপির আকার ধরা হয়েছিল ৪৫৯ বিলিয়ন ডলার।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit