শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

চৌগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী ) সকালে এ মেলার উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে কৃষি প্রযুক্তি র‌্যালী মেলা ও আলোচনাসভা করা হয়। উপজেলা চত্বরে এ মেলায় ১৪টি ষ্টল দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবতী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা উৎভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খান,।

অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হকের পরিচালনায় বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, তাপস কুমার, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে আরো বেশি জানতে পারবে কৃষকরা। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে।

 

 

কিউএনবি/আয়শা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit