শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ ইসরাইল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

গনঅভ্যুত্থানে আহতদের সহায়তায় দুর্গম পাহাড়ের বাসায় গেলেন জেলা প্রশাসক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার জুলাই গনঅভ্যুত্থানে আহত ছাত্রজনতার পাশে দাড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ। এসময় আহত ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে খবর নেন এবং নগদ আর্থিক অনুদান তুলে দেন তিনি।

শনিবার সকালে রাঙামাটি থেকে লংগদু’য় পৌঁছালে জেলা প্রশাসকসহ তার সফরসঙ্গীকে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করা হয়। শেষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

সভায় লংগদু উপজেলার নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এসময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য মিনহাজ তৌকির, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তব্যে গণ্যমান্য ব্যক্তিরা উপজেলার সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ২৪ শের গনঅভ্যুত্থান পরবর্তী দেশ উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয় সভায়।

এরআগে, দীর্ঘ দেড় ঘন্টা বোটে চড়ে রাঙামাটি জেলার দুর্গম লংগদু উপজেলার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত মো: ইমরানের বাসায় ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা নিয়ে হাজির হন ডিসির নেতৃত্বাধীন রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এছাড়াও ছাত্রজনতার গনঅভ্যুত্থানে আহত আরও ৩ জনকে আর্থিক অনুদান তুলে দেয়া হয় হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit