সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

হাসিনা ভারতে বসে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে উষ্কানিমূলক বক্তব্য রাখছেন।

শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, খুনি হাসিনার উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়িসহ দেশের ৩৫টি জেলায় হামলা-ভাংচুর করেছে।

তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েছিল।
সেই নির্যাতনের ক্ষোভের কারণেই দেশের বিভিন্ন জায়গায় এখনও হামলা হচ্ছে।

এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।নেতা কর্মীসহ ছাত্রজনতাকে দেশের আইনশৃংখ্যলা রক্ষায় সকলকে শান্ত থাকার কথাও বলেন তিনি।

নেত্রকোনা জেলা জামায়েতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে শহরের মোক্তারপাড়া মাঠে কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়েত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া, সাবেক আমির মাও. এনামুল হকসহ অন্যরা।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit