মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটপাট, হামলায় আহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বয়রাট গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান ও তার স্ত্রীসহ পরিবারের ৭ সদস্য আহত হয়েছেন। প্রায় ৭০ থেকে ৮০ জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত এ হামলা ও লুটপাট চালিয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন: পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, তার স্ত্রী শায়লা বেগম, ভাই আব্দুর রহিম, সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু, ভাতিজা ফুরকান ও ভাতিজি সিনথিয়া।

চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক বাবলু বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৭০ থেকে ৮০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রথমে গেইট ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে। পরে তারা ঘরের ৬টি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমার ভাই আব্দুর রব মুনা, ভাবী, আব্দুর রহিম, ডাবলু, ভাতিজা ও ভাতিজিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় ঘরের সমস্ত মালামাল ভাঙচুর করে নগদ প্রায় ৩০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। তারা আমাকে ও ভাতিজি সিনথিয়াকে হকিস্টিক এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। আওয়ামী লীগ করায় আমাদের পরিবারের ওপর এই ভয়াবহ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় চেয়ারম্যান, তার স্ত্রী ও ভাইসহ গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন হামলার শিকার পরিবারের স্বজন ও স্থানীয়রা। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের মধ্যে ৫ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit