শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নওগাঁয় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁয় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার  দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের নওজোয়ান মাঠে জড়ো হয়।এ ছাড়াও রোববার দিবাগত রাত ১২টা ১মিনিটে জেলা বিএনপি’র কার্যালয়ে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit