মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

হরতাল আহ্বানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দেশব্যাপী আওয়ামী লীগের হরতাল আহ্বানের প্রতিবাদে শনিবার বিকেলে যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে দলিয় কার্যালয় থেকে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলিয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, ফারুক হোসেন, কামরুজ্জামান, মোনায়েম মোড়ল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit