মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

শার্শায় পুলিশের অভিযানে ২১০ বোতল ফেনসিডিলসহ পালসার মোটরসাইকেল জব্দ

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ একটি পালসার মোটর সাইকেল জব্দ করেছে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার নাভারন – সাতক্ষীরা মহা সড়কের জিবলতিলা নামক স্থান থেকে ৭০বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এস আই মোঃ উজ্বল হোসেন, এস আই আব্দস সবুর ও এ এস আই মোজাফফার হোসেন শার্শার চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে মোঃ আকিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘর থেকে ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় ফেনসিডিলের মালিক মাদক ব্যবসায়ী আকিকুল পুলিশের উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী আকিকুল চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান,গোপন সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ শার্শার জিবলী তলা ও চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে ২১০বোতল ফেনসিডিলসহ ১টি পালসার মোটরসাইকেল জব্দ করেছে। তিনি বলেন এ ব্যাপারে মামলা হয়েছে। মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit