রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) 
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন শাখা আয়োজিত দলীয় নেতা ও কর্মীদের নিয়ে মতবিনিময় সভা উৎসব মূখোর পরিবেশে সম্পন্ন হয়েছে।শুক্রবার (৩১জানুয়ারি) বিকালে বোড়াগাড়ী হাট মাঠে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা দলবেঁধে শ্লোগানে মুখোরিত করে সভা স্থলে যোগদেয়। সকলের উপস্থিতিতে মাঠটি জনসমাবেশে পরিনিত হয়। ইউনিয়ন যুবদলের আহবায়ক আনারুল হক আনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা উজেলা যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত বক্তব্য রাখেন।

এছাড়াও অতিথি হিসাবে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সফি, মনোয়ার হোসেন, রায়হানুল হক বাবু, রাকিবুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বায়োজিত হোসেন চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক ওমর ফারুক,যুবনেতা মোস্তাকিন ইসলাম, ভুপতিরায়, শাহিনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সহযোগি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।গণতান্ত্রিক-মানবিক-আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আদায়ে লক্ষ্যে এবং ডোমার ডিমলার মাটি ও মানুষেন জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit