রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নওগাঁয় মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।  শুক্রবার রাত ৭টায় ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশেষ অতিথি নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) ফারজানা হোসেন। নওগাঁ শহরের  চকবিরাম এলাকায় পুলিশ লাইন সংলগ্ন মাঠে মেলা শুরু হয়েছে। মেলার আয়োজন করেছে রাজশাহী সিল্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া, রাজশাহী সিল্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালক রহিদুল ইসলাম রহিদ, জাতীয় মহিলা সংস্থার উদ্যোক্তা কল্পনা রানী পাল সহ অন্যরা।মেলার আয়োজকরা জানান- মেলায় বিভিন্ন বস্ত্র, কুকারিজ সামগ্রি, খাবার ও খেলনা সহ প্রায় ৫০ টি দোকান অংশ নিয়েছে। এছাড়াও মেলায় বিনোদনের জন্য শিশুদের বিভিন্ন রাইড, নাগরদোলা ও নৌকা রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit