শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চৌগাছায় ইরি-বোরো চাষে সেচমূল্য নির্ধারণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) ; যশোরের চৌগাছায় ইরি বোরো ধান চাষের জন্য সেচের মূল্য নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিবিঘা ইরিধান চাষের জন্য এলাকা বিবেচনায় সর্বোচ্চ ৩ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়। উপজেলা উন্নয়ন কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা উপজেলার মাসিক উন্নয়ন সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কশিনার ভূমি তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, যশোরে পল্লীবিদ্যুৎ সমিতি-১ চৌগাছার ডিজিএম বালী আবুল কালাম, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, চৌগাছা সরকারী কলেজের উপাধাক্ষ রফিকুল ইসলাম কবীর, ইউপি চেয়ারম্যান নূরুল কদর, আতাউর রহমান লাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি
প্রমুখ।

এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একজন চেয়ারম্যান সেচ মূল্যের বিষয়টি উপস্থাপন করেন।এ সময় অন্যান্য বক্তারা বলেন, নিয়ম অনুযায়ী স্থানীয় জমির ধরন ও জ্বালানি উপকরণসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় স্থানীয় গভীর-অগভীর নলকূপ মালিকদের নিয়ে সেচমূল্য নির্ধারণ করার কথা। নিয়ম হলো সেই সেচমূল্য মাইকিংসহ অন্যান্য প্রচার মাধ্যমে স্থানীয় কৃষকদের জানানো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রচার চালানো হয় না। ফলে সাধারণ কৃষক জানতেই পারে না সেচের ন্যায্য মূল্য কত। এ সুযোগে চৌগাছার বিভিন্ন এলাকায় যথেচ্ছা সেচমূল্য আদায় করে গভীর-অগভীর নলকূপ মালিকরা।কয়েকজন ইউপি চেয়ারম্যান বলেন, চৌগাছায় বিভিন্ন ইউনিয়নে বিঘা প্রতি ৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত সেচমূল্য আদায় করেন। এছাড়া অতিরিক্ত ও আগাম সেচমূল্য না দিলে গভীর নলকূপ মালিকেরা জমিতে পানি না দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এ সব অভিযোগের ভিত্তিতে যশোরে পল্লীবিদ্যুৎ সমিতি-১ চৌগাছার ডিজিএম বালী আবুল কালাম বলেন, সেচের জন্য সরকার ভুর্তুকি প্রদান করছে।কৃষি ক্ষেতে যথেচ্ছা সেচমূল্য আদায়ের কোনো সুযোগ নেই। তিনি প্রস্তাব করেন উপজেলার বিভিন্ন এলাকা বিবেচনা সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা সেচ মূল্য নিধারণ করা উচিৎ। এ প্রস্তাবে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সকেলেই একমত হয়।এবিষয়ে গভীর নলকূপ মালিকদের দাবি, স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত মূল্য স¤পর্কে তারা অবহিত নন। চৌগাছা উপজেলায় সেচমূল্য নির্ধারন করা হয়েছে কি না তারা জানেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, নির্ধারিত সেচমূল্যের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit